1. capertourism@gmail.com : এখন ডেস্ক : Md Mustafijur Rahman
  2. info@ekhonnews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. info1@ekhonnews24.com : স্পোর্টস ডেস্ক : স্পোর্টস ডেস্ক
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

ইউরোপের দেশগুলোর ওপর শুল্ক বসানোর পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

  • এখন ডেস্ক | প্রকাশ : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৫২ বার খবরটি পড়া হয়েছে।
Trumph

গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে সামরিক শক্তি প্রয়োগ করবে না বলার পর এবার ইউরোপীয় দেশগুলোর ওপর বড় অঙ্কের শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে আসছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স জানিয়েছে এ খবর।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর গ্রিনল্যান্ড ও পুরো আর্কটিক অঞ্চল নিয়ে একটি ভবিষ্যৎ চুক্তির কাঠামোতে বোঝাপড়া হয়েছে। প্রস্তাবিত এই চুক্তিটি বাস্তবায়িত হলে তা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সব দেশের জন্যই লাভজনক হবে।

তবে কোন বিষয়গুলোতে সমঝোতা হয়েছে, সে সম্পর্কে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি।

এর আগে গ্রিনল্যান্ড দখলের হুমকি ও অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণার জেরে ইউরোপীয় পার্লামেন্ট যুক্তরাষ্ট্র–ইউরোপ বাণিজ্য চুক্তির ভোট আটকে দেয়। এর কয়েক ঘণ্টা পরই ট্রাম্প তাঁর শুল্ক হুমকি প্রত্যাহার করেন।

Please Share This Post in Your Social Media

এই রকম খবর আরো পড়ুন
© All rights reserved © 2026 Ekhon News 24