1. capertourism@gmail.com : এখন ডেস্ক : Md Mustafijur Rahman
  2. info@ekhonnews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. info1@ekhonnews24.com : স্পোর্টস ডেস্ক : স্পোর্টস ডেস্ক
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

তিলে তিলে গড়া দলকে ভয় দেখাবেন না: জামায়াত আমির

  • এখন ডেস্ক | প্রকাশ : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ বার খবরটি পড়া হয়েছে।

জামায়াতে ইসলামীকে কোনো ভয় না দেখানোর আহ্বান জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বলেছেন, কেউ ভয় দেখালে তাকে ছেড়ে কথা বলবেন না তারা। সাতক্ষীরা শহরের আমতলা বালক উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় মঙ্গলবার দুপুরে এসব কথা বলেন জামায়াত আমির।

শফিকুর রহমান বলেন, তিলে তিলে গড়া দলকে ভয় দেখাবেন না। কাউকে ছেড়ে কথা বলব না। নারীর কোনো অপমান হলে ছেড়ে কথা বলবে না জামায়াত। শতভাগ নিরাপত্তা পাবেন নারীরা।

তিনি বলেন, সাতক্ষীরাকে দেশের অংশ হিসেবে স্বীকার করেনি বিগত সরকার। উন্নয়নবঞ্চিত ছিল জামায়াত সংখ্যাগরিষ্ঠ হওয়ায়। কোনো দখল, মামলা বাণিজ্যে জড়ায়নি জামায়াত নেতা–কর্মীরা। মজলুম হঠাৎ করে জালিম হয়ে গেল। সৎ মায়ের সন্তান করে রাখা হয়েছিল। চারটি আসন উপহার পেলে ঋণ পরিশোধের চেষ্টা করব।

জামায়াত আমির বলেন, চোর জনগণের কোনো অংশ কেড়ে নিতে পারবে না। পাচারকারীদের বিষয়ে কোনো ক্ষমা নাই। কালো টাকার দিকে কেউ হাত বাড়াতে পারবে না। সমান নয়, ন্যায্য হিস্যা পাবেন কর্মের ভিত্তিতে।

তিনি বলেন, পরিবর্তনের দিকে মুখিয়ে আছে দেশের জনগণ। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখিয়েছে তারা কাদের পছন্দ করে। আগামীর বাংলাদেশ কেমন হবে উদাহরণ ৪ মাসের ডাকসু।

জামায়াত আমির বলেন, দেশ ও ক্রিকেটের জন্য অপমান করা হয়েছে মুস্তাফিজকে। আহবান আইসিসির প্রতি, দেশের ভাবমূর্তি রক্ষা করা। প্রতিবেশীদের সাথে সমতার সম্পর্ক রাখবে, প্রভু হিসেবে কাউকে সুযোগ দেবে না জামায়াত।

Please Share This Post in Your Social Media

এই রকম খবর আরো পড়ুন
© All rights reserved © 2026 Ekhon News 24