1. capertourism@gmail.com : এখন ডেস্ক : Md Mustafijur Rahman
  2. info@ekhonnews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. info1@ekhonnews24.com : স্পোর্টস ডেস্ক : স্পোর্টস ডেস্ক
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

ইউরোপের ৮ দেশের ওপর ১০ শতাংশ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

  • এখন ডেস্ক | প্রকাশ : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার খবরটি পড়া হয়েছে।
Trumph

গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের ৮ দেশের ওপর ১০ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ১ ফেব্রুয়ারি থেকে এ ঘোষণা কার্যকর হবে। আর ১ জুন এ শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। রয়টার্স জানিয়েছে এ খবর।

গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের ৮ দেশের ওপর ১০ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ১ ফেব্রুয়ারি থেকে এ ঘোষণা কার্যকর হবে। আর ১ জুন এ শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। রয়টার্স জানিয়েছে এ খবর।

ট্রাম্প জানিয়েছেন, গ্রিনল্যান্ড সম্পূর্ণ ও চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের বিষয়ে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত এই শুল্ক কার্যকর থাকবে। শুল্ক আরোপ করা ৮ দেশ হল, যুক্তরাজ্য, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড। যুক্তরাষ্ট্রে রপ্তানি করা সব পণ্যের ওপরই শুল্ক বসিয়েছেন ট্রাম্প।

তিনি বলেন, ডেনমার্কসহ ইউরোপীয় দেশগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সহায়তা ও নিরাপত্তা সুবিধা ভোগ করছে। এখন তাদের ফেরত দেয়ার সময় এসেছে।

গ্রিনল্যান্ড প্রসঙ্গে ট্রাম্প বলেন, চীন ও রাশিয়া গ্রিনল্যান্ড নিতে আগ্রহী, আর ডেনমার্ক এটি রক্ষায় অক্ষম। তার দাবি, বর্তমানে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ব্যবস্থা প্রায় অস্তিত্বহীন এবং যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো দেশ এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

এই রকম খবর আরো পড়ুন
© All rights reserved © 2026 Ekhon News 24