1. capertourism@gmail.com : এখন ডেস্ক : Md Mustafijur Rahman
  2. info@ekhonnews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. info1@ekhonnews24.com : স্পোর্টস ডেস্ক : স্পোর্টস ডেস্ক
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা

  • এখন ডেস্ক | প্রকাশ : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৬৯ বার খবরটি পড়া হয়েছে।

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মিজানুর রহমান রনি (৩৫) এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কালিরহাট বাজার সংলগ্ন কাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মিজানুর রহমান রনি (৩৫) এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কালিরহাট বাজার সংলগ্ন কাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

মিজানুর রহমান রনি কবিরহাট পৌরসভার জৈনদপুর এলাকার মো. শহীদের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ অন্তত ছয়টি মামলা রয়েছে। শনিবার রাত ১০টার কয়েকজন ব্যক্তি কালিরহাট বাজারসংলগ্ন কাজী বাড়ির সামনের সড়কে তাকে আটক করে লাঠি ও লোহার পাইপ দিয়ে মুখ ও মাথায় এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ সড়কে ফেলে রাখা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নিজাম উদ্দিন ভূঁঞা জানান, পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা লাঠি ও লোহার পাইপ উদ্ধার করেছে। নিহতের পকেটে একটি খেলনা পিস্তল ও টিপ ছুরি পাওয়া গেছে। আজ সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই রকম খবর আরো পড়ুন
© All rights reserved © 2026 Ekhon News 24