1. capertourism@gmail.com : এখন ডেস্ক : Md Mustafijur Rahman
  2. info@ekhonnews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. info1@ekhonnews24.com : স্পোর্টস ডেস্ক : স্পোর্টস ডেস্ক
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

তিন বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

  • এখন ডেস্ক | প্রকাশ : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ বার খবরটি পড়া হয়েছে।

সিলেটের ওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭ টায় ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানী নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল ৭ টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ১০ জন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনায়েম মিয়া গণমাধ্যমকে জানান, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই রকম খবর আরো পড়ুন
© All rights reserved © 2026 Ekhon News 24