1. capertourism@gmail.com : এখন ডেস্ক : Md Mustafijur Rahman
  2. info@ekhonnews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. info1@ekhonnews24.com : স্পোর্টস ডেস্ক : স্পোর্টস ডেস্ক
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

মোবাইল ব্যাংকিংয়ে বড় অঙ্কের কর পরিশোধ করতে পারবেন ব্যবসায়ীরা

  • এখন ডেস্ক | প্রকাশ : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৭৪ বার খবরটি পড়া হয়েছে।

মোবাইল আর্থিক সেবা ব্যবহার করে বড় অঙ্কের উৎসে কর ও ভ্যাট পরিশোধ করতে পারবেন ব্যবসায়ীরা। আজ রোববার রাজস্ব ভবনে সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের মার্চেন্ট ওয়ালেটের মাধ্যমে এ চালান সেবার উদ্বোধন করা হয়। এর ফলে কর ফাঁকি ও ব্যবসায়ীদের হয়রানি বন্ধ হবে বলে জানান, এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।

বিভিন্ন সেবা বা পণ্য কেনার বিপরীতে উৎসে কর কাটা হয়। এত দিন ব্যবসায়ীদের কাছ থেকে কেটে নেয়া উৎসে কর ও ভ্যাটের টাকা পে-অর্ডার, কাগুজে চালান বা অন্য উপায়ে সরকারের নির্ধারিত হিসেবে জমা দিতে হতো। এতে হয়রানির শিকার হতে হয় ব্যবসায়ীদের।

সমস্যা সমাধানে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের মার্চেন্ট ওয়ালেটের মাধ্যমে উৎসে কর ও ভ্যাট জমা দিতে অটোমেডেট চালান পদ্ধতি চালু করেছে এনবিআর। এর ফলে এখন থেকে যেকোনো অঙ্কের কর পরিশোধ করতে পারবেন করদাতারা। সকালে প্রায় ১০০ কোটি টাকা পরিশোধের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, ‘ডিজিটালাইজেশনর ফলে এখন চাইলেই কেউ জাল চালান দিতে পারবেন না। আগামী অর্থবছর থেকে করপোরেট করও অনলাইন সেবায় নিয়ে আসা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান।’

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ‘রাজস্ব বিভাগ ডিজিটালাইজেশনের মাধ্যমে হয়রানি কমবে ব্যবসায়ীদের। এতে কর ফাঁকি কমে, বাড়বে রাজস্ব আদায়।’

Please Share This Post in Your Social Media

এই রকম খবর আরো পড়ুন
© All rights reserved © 2026 Ekhon News 24