1. capertourism@gmail.com : এখন ডেস্ক : Md Mustafijur Rahman
  2. info@ekhonnews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. info1@ekhonnews24.com : স্পোর্টস ডেস্ক : স্পোর্টস ডেস্ক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে ৫ বছরের শিশু

  • এখন ডেস্ক | প্রকাশ : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৭৬ বার খবরটি পড়া হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, সন্ধ্যার একটু আগে শিশুটি তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। তবে কীভাবে শিশুটি গর্তে পড়ে গেছে, তা এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। গর্তটি কতটা গভীর, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

এদিকে, ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, এলাকাবাসী বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। ভিডিওতে এক যুবককে শিশুটিকে বাঁশটি ধরে রাখতে বলতেও শোনা গেছে।

Please Share This Post in Your Social Media

এই রকম খবর আরো পড়ুন
© All rights reserved © 2026 Ekhon News 24