1. capertourism@gmail.com : এখন ডেস্ক : Md Mustafijur Rahman
  2. info@ekhonnews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. info1@ekhonnews24.com : স্পোর্টস ডেস্ক : স্পোর্টস ডেস্ক
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

আবারও সার্টিফিকেশন বোর্ডে নওশাবা, খিজির

  • এখন ডেস্ক | প্রকাশ : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ বার খবরটি পড়া হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩ কার্যকর হওয়ার পর আবারও নতুন করে সার্টিফিকেশন বোর্ড গঠন করেছে সরকার। ১৫ সদস্যের এই বোর্ডে রাখা হয়েছে চলচ্চিত্রাঙ্গনের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংগঠনের নেতাদের।

১৪ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব তাসলিমা নূর হোসেনের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে বোর্ড গঠনের বিষয়টি জানানো হয়। এতে উল্লেখ করা হয়, আইনের ৩ ধারার উপধারা (১) অনুযায়ী এই সার্টিফিকেশন বোর্ডের অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত বোর্ডে চলচ্চিত্র অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ ও চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াত খান আছেন। এছাড়াও আছেন চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির ও পরিচালক তাসমিয়া আফরিনকে সদস্য করা হয়েছে। তাঁদের সঙ্গে বোর্ডে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের প্রতিনিধি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ের একজন কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি।

এর আগে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দীর্ঘদিনের সেন্সর বোর্ড ব্যবস্থার অবসান ঘটে। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয়। সে সময়ও বোর্ডের সদস্য ছিলেন কাজী নওশাবা আহমেদ, ইকবাল এহসানুল কবির, খিজির হায়াত খান ও তাসমিয়া আফরিন। তবে বোর্ড গঠনের প্রায় দুই মাস পর পদত্যাগ করেন পরিচালক খিজির হায়াত খান।

নতুন বোর্ডে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রযোজক পরিবেশক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি ও প্রদর্শক সমিতির প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত হয়েছেন।

বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিব। আর সদস্যসচিব হিসেবে থাকবেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।

Please Share This Post in Your Social Media

এই রকম খবর আরো পড়ুন
© All rights reserved © 2026 Ekhon News 24