1. capertourism@gmail.com : এখন ডেস্ক : Md Mustafijur Rahman
  2. info@ekhonnews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. info1@ekhonnews24.com : স্পোর্টস ডেস্ক : স্পোর্টস ডেস্ক
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

কঠিন সময়ের মধ্যদিয়ে গেছি, অনেক কিছু সহ্য করেছি: রাফসানের সাবেক স্ত্রী

  • এখন ডেস্ক | প্রকাশ : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১০৮ বার খবরটি পড়া হয়েছে।

দীর্ঘ জল্পনা-কল্পনার ইতি ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন জেফার রহমান ও রাফসান সাবাব। তবে এটি রাফসানের দ্বিতীয় বিয়ে। এদিকে, এই আবহে এবার মুখ খুলেছেন রাফসানের প্রথম স্ত্রী চিকিৎসক সানিয়া এশা।

শুক্রবার (১৬ জানুয়ারি) সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন ডা. এশা। তিনি লেখেন, ‘বাংলাদেশের প্রতিটি মানুষই জানে বর্তমানে কী ঘটছে এবং সত্যটা কী। এ বিষয়ে আমার আর বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না।’

পোস্টে সরাসরি কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘জীবনের এই পর্যায়ে এসে আমি আর কারও ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে বা তাতে জড়াতে চাই না। আমি নিজে একটি অত্যন্ত কঠিন সময়ের মধ্যদিয়ে গেছি—অনেক কিছু সহ্য করেছি, গভীর মানসিক আঘাত পেরিয়ে এসেছি এবং সেই অবস্থান থেকে উঠে এসে নিজের জন্য কিছু অর্জন করতে অক্লান্ত পরিশ্রম করেছি।’

এশা আরও বলেন, ‘এই পুরো যাত্রাপথে কাছের মানুষদের পাশাপাশি অনেক অচেনা মানুষের কাছ থেকেও যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা আমাকে গভীরভাবে আপ্লুত করেছে। কাছের হোক বা দূরের—প্রতিটি শুভকামনা ও উৎসাহের জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।’

বর্তমানে সব মনোযোগ ক্যারিয়ারকে ঘিরে জানিয়ে এশা বলেন, ‘এই মুহূর্তে আমার সম্পূর্ণ মনোযোগ আমার জীবন ও আমার ক্যারিয়ারকে ঘিরে। আমি নিজের জন্য এমন কিছু গড়ে তুলতে চাই—যা কঠিন সময়ে আমাকে ছেড়ে যাবে না, কিংবা কোনো বিপর্যয়ে আমাকে অসহায় করে তুলবে না।’

সবশেষে তিনি বলেন, ‘‘আমি আর আমার অতীত পরিচয় বহন করতে চাই না, কিংবা আগে যাকে চিনতাম তার সঙ্গে নিজের নাম জড়িয়ে প্রশ্নের মুখে পড়তে চাই না। আমি চাই আমার পরিচয় হোক শুধু একটাই—‘ডা. এশা’। একটি নাম, একটি পরিচয়—যার পাশে আমি গর্বের সঙ্গে দাঁড়াতে পারি।’’

প্রসঙ্গত, ২০২০ সালে ভালবেসে চিকিৎসক সানিয়া সুলতানা এশাকে বিয়ে করেন রাফসান। কিন্তু বছর তিনেক সংসার করার পর ২০২৩ সালের নভেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। এবার প্রেমিকা জেফার রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রাফসান।

Please Share This Post in Your Social Media

এই রকম খবর আরো পড়ুন
© All rights reserved © 2026 Ekhon News 24