1. capertourism@gmail.com : এখন ডেস্ক : Md Mustafijur Rahman
  2. info@ekhonnews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. info1@ekhonnews24.com : স্পোর্টস ডেস্ক : স্পোর্টস ডেস্ক
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

আজই লিটন-মোস্তাফিজদের সঙ্গে বসবেন আসিফ নজরুল

  • স্পোর্টস ডেস্ক | প্রকাশ : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৬২ বার খবরটি পড়া হয়েছে।

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কি না, সেটা এখন অনেকটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। প্রায় তিন সপ্তাহ ধরে চলা অচলাবস্থার মধ্যে গতকাল বুধবার বোর্ড সদস্যদের নিয়ে হওয়া মিটিং শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে।

এদিকে আগে থেকেই ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় অবস্থানে ছিল বিসিবি। বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবিকে একদিন সময় দিয়েছে আইসিসি। অর্থাৎ, ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কিনা, সে সিদ্ধান্ত আজকের মধ্যেই নিতে হবে বিসিবিকে।

এমন পরিস্থিতিতে আজ বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসবেন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

বিসিবি সূত্রের বরাতে ক্রিকবাজ উল্লেখ করেছে, বিকেল ৩টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে লিটন দাস-মোস্তাফিজুর রহমানদের সঙ্গে এই বৈঠকে বসবেন আসিফ নজরুল। সেখানে বিশ্বকাপে অংশগ্রহণ বিষয়ে সরকারের অবস্থান ক্রিকেটারদের জানাবে ক্রীড়া উপদেষ্টা। কোন পরিস্থিতিতে ভারতে না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বর্তমান পরিস্থিতি ক্রিকেটারদের সামনে তুলে ধরবেন তিনি।

পাশাপাশি ক্রিকেটারদের মতামতও শোনার কথা ক্রীড়া উপদেষ্টার। ক্রিকবাজ উল্লেখ করেছে, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ক্রিকেটারদের প্রত্যাশা ও মতামত শুনবেন আসিফ নজরুল। পাশাপাশি চলমান সংকট নিরসনে সম্ভাব্য করণীয় নিয়েও আলোচনা করবেন তিনি।

উল্লেখ্য, আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিসিবিকে যে একদিন সময় দিয়েছে, এই বৈঠকের পর সেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

Please Share This Post in Your Social Media

এই রকম খবর আরো পড়ুন
© All rights reserved © 2026 Ekhon News 24