1. capertourism@gmail.com : এখন ডেস্ক : Md Mustafijur Rahman
  2. info@ekhonnews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. info1@ekhonnews24.com : স্পোর্টস ডেস্ক : স্পোর্টস ডেস্ক
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করলেন তারেক রহমান, বৃহস্পতিবার থেকে শুরু প্রচারণা

  • নিজস্ব প্রতিবেদক | প্রকাশ : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১১২ বার খবরটি পড়া হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে আজ বুধবার ঢাকা থেকে সিলেট পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সাথে আছেন সহধর্মিনী জোবাইদা রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, বুধবার রাত ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানি বিমান বন্দরে পৌঁছান তারেক রহমান।

সিলেটে পৌঁছে তিনি প্রথমেই হয়রত শাহজালালের (রহ.)  মাজার জিয়ারত করেন এবং সফর সঙ্গীদের নিয়ে নামাজ আদায় করেন। এরপর সেখান থেকে তিনি খাদিম নগরে গিয়ে হয়রত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করবেন।

হয়রত শাহজালাল (রহ.) ও হয়রত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত শেষে তারেক রহমান সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে তাঁর শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে যাবেন। সেখানে কিছু সময় অবস্থানের পর তিনি সিলেট শহরের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে রাত্রিযাপন করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০০৪ সালে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে দারিদ্র্য বিমোচন কর্মসূচির উদ্বোধন করে প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে যান তারেক রহমান। দীর্ঘ ২১ বছর পর এবার দ্বিতীয়বারের মতো সেখানে যাবেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই রকম খবর আরো পড়ুন
© All rights reserved © 2026 Ekhon News 24