1. capertourism@gmail.com : এখন ডেস্ক : Md Mustafijur Rahman
  2. info@ekhonnews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. info1@ekhonnews24.com : স্পোর্টস ডেস্ক : স্পোর্টস ডেস্ক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

আমরা যারা ক্যামেরার সামনে ছিলাম, সবার কাছেই হুমকি এসেছে: মিঠুন

  • এখন ডেস্ক | প্রকাশ : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার খবরটি পড়া হয়েছে।

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)-এর সভাপতি মোহাম্মদ মিঠুন মুঠোফোনে একের পর এক হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। দেশি ও বিদেশি কয়েকটি অচেনা নম্বর থেকে তাকে এই হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি। গতকাল রাতে বিপিএল শুরুর ঘোষণা দেওয়ার পর সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা এই ক্রিকেটার।

মোহাম্মদ মিঠুন জানান, অচেনা নম্বরগুলো থেকে ফোন কলের পাশাপাশি হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমেও তাকে গালাগাল ও ভয়ভীতি দেখানো হচ্ছে। হুমকিদাতারা মিঠুনসহ বাকি ক্রিকেটারদেরও হুমকি দিচ্ছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমরা যারা ক্যামেরার সামনে ছিলাম তাদের সবার কাছেই কোনো না কোনোভাবে (হুমকি) এসেছে। শুধু আমাকে না। বিভিন্ন অজানা নম্বর থেকে আমাদের হুমকি-ধামকি দেওয়ার বিষয়টি সত্য। আজ রাত ৯ টার পর থেকে এটার মাত্রা বৃদ্ধি পাচ্ছে।  আমরা তো দেশের বিরুদ্ধে কোনো কথা বলিনি, তারপরও কেন এই হুমকি বুঝতে পারছি না। ক্রিকেটার হিসেবে আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলেছি, এটা কি অন্যায়?’

এ ব্যাপারে আইনি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা জানতে চাইলে মিঠুন বলেন, এখনো সেরকম কোনো পদক্ষেপ তিনি নেননি। তবে নেওয়ার কথা ভাবছেন।

কাউকে আঘাত করার মতো মন্তব্য করেননি জানিয়ে মিঠুন বলেন, ‘আমি এমন কোনো শব্দ ব্যবহার করিনি যেটা কাউকে ছোট করে বা বিতর্কিত কোনো বিষয়। দেশের বিপক্ষেও কোনো কথা বলিনি। আমাদের সবার বিষয় ছিল ক্রিকেট। প্রত্যেকের নিজস্ব সম্মান আছে, সেটা রক্ষার করার অধিকারও আছে আমাদের।’

Please Share This Post in Your Social Media

এই রকম খবর আরো পড়ুন
© All rights reserved © 2026 Ekhon News 24