1. capertourism@gmail.com : এখন ডেস্ক : Md Mustafijur Rahman
  2. info@ekhonnews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. info1@ekhonnews24.com : স্পোর্টস ডেস্ক : স্পোর্টস ডেস্ক
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, কী আলাপ হলো?

  • এখন ডেস্ক | প্রকাশ : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৬১ বার খবরটি পড়া হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ ফেসবুকে তাদের স্বীকৃত পেইজে এক পোস্টে জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। জেদ্দায় ওআইসি-র সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ অধিবেশনে সময়ে এই সাইডলাইন বৈঠক হয়েছে।

বৈঠকে কী নিয়ে আলাপ হয়েছে, এ ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেইজের পোস্টে লেখা হয়েছে, তৌহিদ হোসেন ও ইশাক দার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শক্তিশালী সম্পর্ক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও দুজনের আলাপ হয়েছে, বিশেষ করে দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক এবং শিক্ষা ও ব্যবসায়িক খাতে সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন তাঁরা।

এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয় নিয়েও তৌহিদ হোসেন ও ইশাক দার আলোচনা করেছেন বলে জানাচ্ছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

এই রকম খবর আরো পড়ুন
© All rights reserved © 2026 Ekhon News 24