রাজধানীর বাড্ডা থানার উত্তর বাড্ডার একটি বাসার ছাদ থেকে সুবীর বিশ্বাস (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উত্তর বাড্ডা ৪ নম্বর রোডের একটি বাসার ৯ তলার ছাদে ওই যুবক গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরাফাত হোসেন।
এসআই বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় সুবীর বিশ্বাসকে উদ্ধার করা হয়। তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।