1. capertourism@gmail.com : এখন ডেস্ক : Md Mustafijur Rahman
  2. info@ekhonnews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. info1@ekhonnews24.com : স্পোর্টস ডেস্ক : স্পোর্টস ডেস্ক
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

গভীর রাতে চিকিৎসককে মারধর, ঢাকা মেডিকেলে চিকিৎসাসেবা বন্ধ

  • নিজস্ব প্রতিবেদক | প্রকাশ : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ বার খবরটি পড়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নাজমা বেগম নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসক সাকিব আহমেদকে মারধর করেছেন রোগীর স্বজনরা। এ ঘটনার জেরে হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা বন্ধ হাসপাতালের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে মেডিসিন বিভাগের সাত তলায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর হাসপাতালে র‍্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইন্টার্ন চিকিৎসক শিহাব জানান, এক রোগীর মৃত্যুর ঘটনায় তার স্বজনরা ডা. তৌহিদ, ডা. রাহাত, ডা. বাপ্পি ও ডা. নাঈমকে মারধর করেছেন। তাদেরকে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলাকারীদের মধ্যে দুজনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। পরে হাসপাতালে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়। হাসপাতালের গেটে তালা দিয়ে রাখা হয়েছে, চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। হাসপাতালের পরিচালক না আসা পর্যন্ত গেট খোলা হবে না বলেও জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রোগীর মৃত্যুর পর চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের হাতাহাতির ঘটনা ঘটেছে। তাদের মধ্যে দুজনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাসপাতালে র‍্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের গেট বন্ধ রেখেছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানকে  বারবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

এই রকম খবর আরো পড়ুন
© All rights reserved © 2026 Ekhon News 24