1. capertourism@gmail.com : এখন ডেস্ক : Md Mustafijur Rahman
  2. info@ekhonnews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. info1@ekhonnews24.com : স্পোর্টস ডেস্ক : স্পোর্টস ডেস্ক
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে ভারত

  • এখন ডেস্ক | প্রকাশ : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার খবরটি পড়া হয়েছে।

বাংলাদেশে কর্মরত ভারতীয় কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে তাদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) এ বিষয়ে সিদ্ধান্তটি নেওয়া হয়। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগেই এ পদক্ষেপ নেওয়া হলো। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনসূত্রে এ তথ্য জানা গেছে।ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে সরকারি সূত্র জানিয়েছে, এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা। ওই সূত্রগুলো জানায়, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনসহ বাংলাদেশে ভারতের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের সাময়িকভাবে ভারতে ফিরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

তবে সূত্রগুলো গণমাধ্যমকে জানায়, বাংলাদেশে ভারতের কূটনৈতিক মিশন এবং সংশ্লিষ্ট সব দপ্তর খোলা রয়েছে এবং আগের মতোই তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এই সিদ্ধান্তে কূটনৈতিক কার্যক্রম বা সেবায় কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই রকম খবর আরো পড়ুন
© All rights reserved © 2026 Ekhon News 24