1. capertourism@gmail.com : এখন ডেস্ক : Md Mustafijur Rahman
  2. info@ekhonnews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. info1@ekhonnews24.com : স্পোর্টস ডেস্ক : স্পোর্টস ডেস্ক
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

আজ প্রতীক পাবেন প্রার্থীরা, প্রচার শুরু কাল

  • এখন ডেস্ক | প্রকাশ : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৬৬ বার খবরটি পড়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদেরকে আজ প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। সকাল থেকে নিজ নিজ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বুঝে নেবেন প্রার্থীরা। প্রতীক হাতে পাওয়ার পর কাল থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদেরকে আজ প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। সকাল থেকে নিজ নিজ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বুঝে নেবেন প্রার্থীরা। প্রতীক হাতে পাওয়ার পর কাল থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার।

এর আগে, মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ইসির তথ্যানুসারে, ২৯৮টি আসনে ভোটের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন ৩০৫ জন। বাকি ২টি আসনে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। এবার দলীয় ও স্বতন্ত্র মিলে মোট প্রার্থী এক হাজার ৯৬৭ জন।

এদিকে পাবনা ১ ও ২ আসনে মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি, আপিল ২০ থেকে ২৪ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি, আর প্রতীক বরাদ্দ ২৭ জানুয়ারি।

তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচনের ভোটগ্রহণের সাথে একই দিনে ভিন্ন ব্যালটে অনুষ্ঠিত হবে গণভোটও।

সবশেষ পাওয়া তথ্যানুযায়ী, ঢাকার ২০টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ২৫ জন প্রার্থী। এছাড়া নির্বাচনে ১০২ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন জমা দিয়েছিলেন ১০৪ জন। সর্বমোট ১৩ জন প্রার্থী প্রত্যাহার করায় চূড়ান্তভাবে ট্রাক প্রতীকে লড়বেন ৯১ জন।

Please Share This Post in Your Social Media

এই রকম খবর আরো পড়ুন
© All rights reserved © 2026 Ekhon News 24